হাসপাতালে রোগীদের স্বজনদের থেকে বিপুল পরিমাণ পান-সুপারি জব্দ

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ পান, সুপারি, জর্দা ও চুন জব্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আজ বুধবার দুপুরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে এসব পান, সুপারি, জর্দা ও চুন জব্দ করা হয়।
জানা গেছে, চিকিৎসাসেবা চলাকালে ওয়ার্ডের পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে এবং রোগীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে হাসপাতালে পান-সুপারি না খাওয়ার জন্য নিয়মিত মাইকিং করে সচেতন করা হয়। তবে এরপরও রোগী ও স্বজনেরা পান-সুপারি খাওয়া থেকে বিরত হচ্ছেন না। পান খাওয়ার পর হাসপাতালের বিভিন্ন স্থানে পানের পিক, চুন লাগিয়ে রাখছেন। এতে করে হাসপাতালের রোগীদের কষ্ট হচ্ছে, একই সঙ্গে পরিবেশ নষ্ট হচ্ছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

