রংপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে গঙ্গাচড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণের সামনে থেকে আবুল হাসান ওরফে খোকনকে গ্রেপ্তার করা হয়। গত ১০ নভেম্বর দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
অন্যদিকে, সন্ধ্যায় গঙ্গাচড়া বাজারের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে থেকে সুলতান মিয়া ওরফে সাদ্দামকে গ্রেপ্তার করে পুলিশ। গত ২১ সেপ্টেম্বর দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানোর পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

