বান্দরবানে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

বান্দরবানের আলীকদম উপজেলার শিবাতলী এলাকায় বাসচাপায় সাজু চক্রবর্তী (৩৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। আজ বুধবার বিকেলে লামা-আলীকদম সড়কে এ দুর্ঘটনা ঘটে। সাজু চক্রবর্তী আলীকদম থানায় কর্মরত ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সাজু চক্রবর্তী কক্সবাজার থেকে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থল আলীকদম থানায় ফিরছিলেন। লামা-আলীকদম সড়কের শিবাতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সারাদেশ থেকে আরও পড়ুন

