বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১
বিজ্ঞাপন

নতুন বাস পুড়ে ছাই: মালিকের দাবি নাশকতা, পুলিশের ধারণা ঝালাই থেকে আগুন

নিজস্ব প্রতিবেদক১৮ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পিএম
নতুন বাস পুড়ে ছাই: মালিকের দাবি নাশকতা, পুলিশের ধারণা ঝালাই থেকে আগুন

বাসমালিক আব্দুল কাদের হৃদয় জানান, মঙ্গলবার বাসটি কিনে এনে রংপুর টার্মিনালের মাছের আড়ত এলাকায় সড়কের পাশে গ্যারেজের সামনে রাখেন। সেখানে ইঞ্জিনের মবিল পরিবর্তনসহ প্রয়োজনীয় কাজ করানোর পাশাপাশি ভেতরে সাজসজ্জার কাজও চলছিল। বুধবার দুপুরে বাসের স্টিকার আনতে পাশের একটি সুপারশপে যান তিনি। এর মধ্যেই বাসে আগুন লাগার খবর পান। দ্রুত ঘটনাস্থলে এসে দেখেন, আগুনে পুরো বাস পুড়ে গেছে।

হৃদয় বলেন, ‘বাসটির ইন্টেরিয়রসহ বিভিন্ন কাজ নতুন করে করানো হয়েছিল। সব মিলিয়ে বাসটিতে আমার প্রায় ১২ থেকে ১৩ লাখ টাকা খরচ হয়েছে। মঙ্গলবার বাসটি কিনে আনলেও টাকার অভাবে এখনো মালিকানা পরিবর্তন করতে পারিনি।’

আগুন লাগার ঘটনাকে দুর্ঘটনা হিসেবে মানতে নারাজ হৃদয়। তাঁর দাবি, বাসটিতে ঝালাইয়ের কাজ সকাল সাড়ে ১০টা থেকে ১১টার দিকে করা হয়েছিল। অথচ আগুন লাগে দুপুর আড়াইটার দিকে। এত দীর্ঘ সময় পর ঝালাইয়ের ফুলকি থেকে আগুন লাগার বিষয়টি তাঁর কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...