ফেসবুকে ভিডিও ছড়াতেই তোলপাড়, কচুয়ায় যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

চাঁদপুরের কচুয়া উপজেলায় দশম শ্রেনির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে বিদ্যালয়ের চুক্তিভিত্তিক শিক্ষক সাফিক ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
গতকাল মঙ্গলবার ফেসবুকে ওই শিক্ষকের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীরা উপজেলার সাচার বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভকারীরা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন।
ঘটনার খবর পেয়ে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের নির্দেশে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ খান ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিক তদন্তের ভিত্তিতে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিবেদন দাখিল করেন।
সারাদেশ থেকে আরও পড়ুন

