মেহেন্দীগঞ্জে সিঁধ কেটে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগ

অভিযোগ সূত্রে জানা যায়, গত রাতে পরিবারের সদস্যদের নিয়ে খাওয়াদাওয়া শেষে ঘুমিয়ে পড়েন ইউসুফ হাওলাদার। রাত ৩টার দিকে তাঁর মেয়ের ঘুম ভাঙলে পাশে রাখা মোবাইল ফোনটি দেখতে না পেয়ে পরিবারের অন্য সদস্যদের ডেকে তোলেন। পরে ঘরের বাতি জ্বালিয়ে তাঁরা মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান।
ইউসুফ হাওলাদার অভিযোগ করেন, দুর্বৃত্তরা সিঁধ কেটে ঘরে ঢুকে ওয়ার্ডরোবের তালা ভেঙে নগদ ১০ লাখ টাকা, চার ভরি স্বর্ণালংকার, পাঁচ ভরি রুপার অলংকার ও দুটি মোবাইল ফোন নিয়ে গেছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

