বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১
বিজ্ঞাপন

বিয়ে ভেঙে যাওয়ায় প্রেমিককে ভিডিও কলে রেখে কলেজছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পিএম
বিয়ে ভেঙে যাওয়ায় প্রেমিককে ভিডিও কলে রেখে কলেজছাত্রীর আত্মহত্যা

গত ১২ নভেম্বর সাজ্জাদের মা, বোন ও খালা প্রীতিকে দেখতে তাঁদের বাড়িতে যান। তবে প্রীতির বাবা অটোরিকশাচালক বলে পাত্রপক্ষের তাঁদের পছন্দ হয়নি।

প্রীতির বড় বোন স্মৃতি জানান, তাঁদের বাবা একসময় মুদি দোকান করতেন। ব্যবসায় লোকসান হওয়ায় বর্তমানে অটোরিকশা চালিয়ে সংসার চালান তিনি। এ বিষয়টি নিয়ে পাত্রপক্ষের লোকজন বিভিন্ন কটূক্তি করেন এবং প্রীতিকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে রাজি নন বলে প্রীতি জানিয়েছিলেন তাঁদের। প্রীতি এও জানিয়েছিলেন যে, সাজ্জাদ তাঁকে বিয়ে করতে চান এবং নিয়মিত মুঠোফোনে যোগাযোগ রাখছেন।

স্মৃতি আরও জানান, বুধবার দুপুরে প্রীতি কাউকে কিছু না জানিয়ে নিজের কক্ষের দরজা বন্ধ করে দেন। পরিবারের সদস্যরা প্রথমে ধারণা করেছিলেন, তিনি ঘুমাচ্ছেন। বিকেল পর্যন্ত কোনো সাড়াশব্দ না পেয়ে ডাকাডাকি করেও সাড়া না মেলায় তাঁরা দরজা ভেঙে ভেতরে ঢোকেন। সেখানে ঘরের এক কোণে আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় প্রীতিকে ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা। পরে তাঁর মুঠোফোন পরীক্ষা করে স্মৃতি দেখতে পান, আত্মহত্যার আগে সাজ্জাদের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন প্রীতি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...