‘মাদকের টাকায় হাত না দিতে ওসিদের শপথ করিয়েছি’

ডিআইজি বলেন, ‘সাংবাদিকেরা সমাজের দর্পণ। আপনারা ভালো কাজগুলো তুলে ধরবেন। সাংবাদিকেরা জেগে থাকলে পুরো দেশ জেগে থাকে। পুলিশের নেতিবাচক কাজের পাশাপাশি ভালো কাজগুলোও তুলে ধরবেন।’
বাড়িতে বাড়িতে সিসি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করে ডিআইজি মীর আশরাফ আলী বলেন, ‘প্রতিটি বাড়িতে এমনভাবে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে, যাতে বাসা থেকে শুরু করে রাস্তার দৃশ্যও দেখা যায়। এতে অপরাধ শনাক্ত ও মামলা তদন্ত সহজ হবে। যেসব মামলা তদন্ত করে রহস্য উদ্ঘাটন করা হয়েছে, তার বেশির ভাগই সিসি ক্যামেরার ফুটেজের সহায়তায় সম্ভব হয়েছে।’
এ সময় পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ইবনে রহমান, প্রণব কুমার, সহকারী পুলিশ সুপার আবু বকর সিদ্দিক, আরজুমা আকতার, প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সম্পাদক জহুরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সম্পাদক শামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

