বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় পোশাকশ্রমিককে কুপিয়ে জখম

পুলিশ জানায়, এটি কোনো শ্রমিক অসন্তোষ বা কারখানার অভ্যন্তরীণ বিরোধের ঘটনা নয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গত তিন বছর ধরে রায়হান ও নূপুরের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি রায়হানের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষুব্ধ হয়ে তিনি এ হামলা চালান।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রায়হান নামের ওই যুবককে আটক করা হয়েছে। নূপুর চিকিৎসাধীন। প্রাথমিকভাবে তাঁরা মনে করছেন, এটি প্রেম-ভালোবাসা সংক্রান্ত ঘটনা। এ নিয়ে গুজব ছড়ানোর কিছু নেই।
সারাদেশ থেকে আরও পড়ুন

