বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
চুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্ক
বিজ্ঞাপন

বর পছন্দ হয়নি, বিয়ে ভাঙতে বিষ মেশানো মিষ্টি পাঠালেন কনে

নিজস্ব প্রতিবেদক১৮ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পিএম
বর পছন্দ হয়নি, বিয়ে ভাঙতে বিষ মেশানো মিষ্টি পাঠালেন কনে

বরের চাচাতো ভাই বজলুর রহমানের ভাষ্য, বুধবার বিকেল ৩টার দিকে তাঁরা বর তাওফিকুর রহমানকে নিয়ে কনের বাড়িতে পৌঁছান। বিয়ে পড়ানোর জন্য কাজীও তখন উপস্থিত ছিলেন। বরযাত্রীরা খাওয়াদাওয়া করছিলেন। তিনি নিজেও বরের পাশে বসা ছিলেন। এমন সময় বোরকা পরা এক তরুণী মিষ্টি নিয়ে এসে বলেন, এসব মিষ্টি শুধু বর খাবেন, অন্য কেউ নয়।

বজলুর রহমান বলেন, মিষ্টি মুখে দেওয়ার সময় বর তাতে বিষের গন্ধ পান। বিষয়টি জানালে আমরা মিষ্টি পরীক্ষা করে তাতে বিষ মেশানো হয়েছে বলে সন্দেহ করি। এ সময় ওই তরুণীর হাতে একটি কীটনাশকের বোতলও দেখতে পাই। পরে মিষ্টি রেখে ওই তরুণী দ্রুত সেখান থেকে চলে যান।

বজলুর আরও বলেন, বিষয়টি কনেপক্ষকে জানিয়ে ওই তরুণীকে খোঁজাখুঁজি করা হয়। কিন্তু তাঁকে পাওয়া যায়নি। কনের পরিবারের লোকজনও ওই তরুণীকে চেনেন না বলে জানান। এ ঘটনায় আমরা ভয় পেয়ে যাই এবং দ্রুত বরকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। পরে আমরা বাড়ি ফিরে আসায় বিয়ে আর হয়নি। দুই পরিবারের আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...