নানক-শামীম পরিবারের ১০ সদস্যের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

দুদকের তদন্তে বলা হয়েছে, ২০১২ সালের সেপ্টেম্বর থেকে ২০১৩ সালের অক্টোবর পর্যন্ত প্রতিষ্ঠানটি ৯১ কোটি ৫০ লাখ ৯২ হাজার ৮৬৫ মিনিট আন্তর্জাতিক কল সেবা রপ্তানি করে। প্রতি মিনিটে শূন্য দশমিক ০৩০ মার্কিন ডলার হিসাবে এর বিপরীতে ২ কোটি ৭৪ লাখ ৫২ হাজার ৭৮৬ ডলার দেশে আনার কথা ছিল। তবে ব্যাংক হিসাব পর্যালোচনায় দেশে এসেছে মাত্র ২২ লাখ ৬৯ হাজার ৪২৭ ডলার।
এ ঘটনায় শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান, শ্যালক তানভীর আহমেদ, ছেলে ইমতিনান ওসমান এবং প্রতিষ্ঠানের অন্য দুই পরিচালক জয়নাল আবেদীন মোল্লা ও জাহাঙ্গীর হোসেন মোল্লার সংশ্লিষ্টতা পেয়েছে দুদক। এ ছাড়া সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ক্ষমতার প্রভাব খাটিয়ে অর্থ পাচারে সহযোগিতা করেছেন বলে তদন্তে উঠে এসেছে। এ মামলায় মোট ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে।
অন্যদিকে, রাতুল টেলিকম লিমিটেড ২০১২ সালের ১২ এপ্রিল বিটিআরসির কাছ থেকে আইজিডব্লিউ লাইসেন্স পায়। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও পরিচালক ছিলেন জাহাঙ্গীর কবির নানকের স্ত্রী সৈয়দা আরজুমান বানু এবং পরিচালক ও চেয়ারম্যান ছিলেন তাঁদের মেয়ে এস আমরীন রাখি। পরিচালক ও শেয়ারহোল্ডার হিসেবে দায়িত্ব পালন করেন মো. মাসুদুর রহমান বিপ্লব।
দুদকের তদন্তে দেখা যায়, ২০১২ সালের আগস্ট থেকে ২০১৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটি ১১৬ কোটি ৯৯ লাখ ৩০ হাজার ৭৪২ মিনিট আন্তর্জাতিক কল সেবা রপ্তানি করে। এর বিপরীতে ৩ কোটি ৫০ লাখ ৯৭ হাজার ৯২২ ডলার দেশে আনার কথা থাকলেও ব্যাংক হিসাবে জমা হয়েছে মাত্র ১৮ লাখ ১৩ হাজার ২৪০ ডলার। এ ঘটনায় নানক ও তাঁর স্ত্রী সৈয়দা আরজুমান বানু, মেয়ে এস আমরীন রাখি, পরিচালক মো. মাসুদুর রহমান বিপ্লবের সংশ্লিষ্টতা পেয়েছে দুদক।
দুদকের অনুমোদন অনুযায়ী, দুই মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪ (২) ও ৪ (৩) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। রাতুল টেলিকমের ঘটনায় ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারাও যুক্ত করা হয়েছে। দুটি মামলাই ২০২৫ সালের জানুয়ারিতে করা হয়।

