চুয়াডাঙ্গা রেলস্টেশন আধুনিকায়ন প্রকল্প: মেয়াদের পর মেয়াদ বাড়ে, কাজ অসমাপ্ত

যাত্রী সিরাজ আলী বলেন, আগে স্টেশনের ভেতরে টিকিট কাউন্টার ছিল। এখন বাইরে গিয়ে টিকিট কাটতে হচ্ছে। রোদে দাঁড়িয়ে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয়। এতে যাত্রীদের অনেক সমস্যা হচ্ছে।
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের চুয়াডাঙ্গার সহকারী নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, ২০২৩ সালে স্টেশনটির রিমডেলিংয়ের কাজ শুরু হয়। তবে বিভিন্ন জটিলতা, রাজনৈতিক পটপরিবর্তন এবং নকশাগত ত্রুটিসহ নানা কারণে কাজ বাধাগ্রস্ত হয়েছে। পরবর্তী সময়ে নতুন করে কাজ শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে নতুন নকশা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের অপেক্ষায় রয়েছেন তাঁরা। অনুমোদন পাওয়া গেলে পুরোদমে কাজ শুরু করা হবে। আগামী ২০২৭ সালের জুনের মধ্যে কাজ শেষ করার আশা করছেন তাঁরা।
মোস্তাফিজুর রহমান আরও বলেন, স্টেশন আধুনিকায়ন প্রকল্পের বরাদ্দ ১০ কোটি ১৮ লাখ টাকা। কাজের মেয়াদ দীর্ঘায়িত হলেও প্রকল্পের বরাদ্দ বাড়েনি। বিভিন্ন জটিলতার কারণে ইতিমধ্যে তিন দফায় কাজের মেয়াদ বাড়ানো হয়েছে। এ পর্যন্ত প্রকল্পের প্রায় ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

