বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

আওয়ামী লীগ ঠেকানোর দায় সরকারের, বিরোধী দলের নয়: শিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক১৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম
আওয়ামী লীগ ঠেকানোর দায় সরকারের, বিরোধী দলের নয়: শিবির সভাপতি

শিবির সভাপতি বলেন, ‘দেশে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব বিরোধী দলের হাতে তুলে দেওয়ার কোনো ব্যবস্থা নেই। আওয়ামী লীগ যেহেতু রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন করছে, তাই তাদের মোকাবিলার দায়িত্বও সরকারের। রাষ্ট্র তাদের গ্রেপ্তার করছে এবং রাজনীতি করার সুযোগ-সুবিধা দিচ্ছে না—এমন অভিযোগ থেকেই তারা আন্দোলন করছে। ফলে সরকারের বিরুদ্ধেই তাদের আন্দোলন করা স্বাভাবিক।’

বিরোধী দল হিসেবে ছাত্রশিবিরও প্রতিরোধ গড়ে তুলছে দাবি করে তিনি বলেন, ‘আমরা প্রত্যেকটি জায়গায় মিছিল করেছি। ক্যাম্পাসগুলোতে প্রতিবাদ, প্রতিরোধ ও অবস্থান কর্মসূচি পালন করেছি, যাতে তারা সারা দেশে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটাতে না পারে।’

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘নাগরিক অধিকার ও সচেতনতার জায়গা থেকে আমরা এসব কর্মসূচি পালন করছি। তবে মূল দায়িত্ব সরকারেরই। সরকার যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে তা স্পষ্ট করে জানাতে হবে।’ আওয়ামী লীগকে প্রতিরোধ করার সক্ষমতা বিরোধী দলের রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শিবির সভাপতি বলেন, ‘আওয়ামী লীগ ও শেখ হাসিনা ইসলামী ছাত্রশিবির এবং জামায়াতে ইসলামীকে সবচেয়ে বেশি ভয় পায় বলে আমার ধারণা। ক্ষমতা ছাড়ার তিন দিন আগে আমাদের নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। তাদের ধারণা ছিল, এই শক্তিকে নিষিদ্ধ করতে পারলে হয়তো ক্ষমতা টিকিয়ে রাখা যাবে। কিন্তু পারেনি, ভবিষ্যতেও পারবে না।’

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...