বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

মাগুরায় ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক১৯ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পিএম
মাগুরায় ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

ছাত্রদল নেতা ফিরোজ মৃধা বলেন, আনিসুর রহমান শিকদার বেশ কিছুদিন ধরে ফেসবুকে ছাত্রদল, বিএনপি ও প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ও উসকানিমূলক মন্তব্য করে আসছিলেন। এ কারণে বৃহস্পতিবার প্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করা হয়। পরে নড়াইল শহরের সদর হাসপাতালের সামনে থেকে তাঁকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি একটি সভায় ব্যস্ত থাকার কথা জানান। পরে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন বলে জানান তিনি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...