শনিবার, ২১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

বাজারে ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক২১ নভেম্বর ২০২৬, ১০:২৮ এএম
বাজারে ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল

গ্রেপ্তার অন্যরা হলেন—ফারহান মাহমুদ, মো. তারেক, আবদুল মাহিদ, শাখাওয়াত হোসেন হামিম, সাইদুল ইসলাম সাইমন ও মো. আবু তৈয়ব। তাঁদের মধ্যে কয়েকজন আনোয়ারা, কর্ণফুলী ও বাঁশখালী উপজেলার বাসিন্দা।

হাবিবুর রহমানের বড় ভাই আবদুর রহিমের অভিযোগ, বৃহস্পতিবার ভোরে অসুস্থ মাকে দেখতে বাড়িতে আসেন হাবিব। পরে বাজারে মায়ের জন্য ওষুধ কিনতে গেলে স্থানীয় ছাত্রদলের ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ট্রাফিক পুলিশ বক্সে আগুন ও সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের পৈতৃক বাড়ির সামনে সড়কে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় হাবিব ৭ নম্বর এজাহারভুক্ত আসামি। আনোয়ারা থানার এসআই মনির হোসেন বাদী হয়ে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বিভিন্ন এলাকার ৪১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৪৫ জনকে আসামি করে মামলা করেছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...