শনিবার, ২১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

মহামারি নিয়ন্ত্রণে সচেতনতা জরুরি

নিজস্ব প্রতিবেদক২১ নভেম্বর ২০২৬, ১০:৩৬ এএম
মহামারি নিয়ন্ত্রণে সচেতনতা জরুরি

আমাদের অসচেতনতা, দৈনন্দিন অভ্যাস, জীবনযাপনসহ বিভিন্ন জায়গার ভুল সংস্কৃতি চিকিৎসাবিজ্ঞানের এই অগ্রযাত্রার যুগেও নিজেদের সংকটকে ফেলছে। এর পেছনে প্রধানত দায়ী কিছু সামাজিক ও আচরণগত প্রবণতা। সেগুলো হলো—

প্রেসক্রিপশন ছাড়া ওষুধ কেনা ও খাওয়া:আমাদের দেশে ফার্মেসি থেকে সরাসরি অ্যান্টিবায়োটিক কেনার প্রবণতা একটি মারাত্মক সমস্যায় রূপ নিয়েছে। সামান্য সর্দি, কাশি, জ্বর বা গলাব্যথায় চিকিৎসকের পরামর্শ ছাড়াই কাউন্টার থেকে কড়া ডোজের অ্যান্টিবায়োটিক কিনে খাওয়ার সংস্কৃতি এএমআরের গতি বাড়িয়ে দিচ্ছে বহুগুণ।

কোর্স অসম্পূর্ণ রাখা: একটু সুস্থ বোধ করলে রোগীরা মাঝপথে অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ করে দেন। এর ফলে শরীরের শক্তিশালী জীবাণুগুলো সম্পূর্ণ ধ্বংস না হয়ে আরও শক্তিশালী ও প্রতিরোধী রূপ ধারণ করে।

পশুপালন ও কৃষিতে অতিরিক্ত ব্যবহার: চিকিৎসা ক্ষেত্রের বাইরে পোলট্রি ফার্ম, গবাদিপশু মোটাতাজাকরণ এবং মৎস্য চাষে নিয়মনীতি না মেনে অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে খাদ্যশৃঙ্খলের মাধ্যমে সরাসরি মানবদেহে ড্রাগ-রেজিস্টার্ড ব্যাকটেরিয়া প্রবেশ করছে।

হাসপাতালভিত্তিক সংক্রমণ ও পরিবেশগত বায়ো-বার্ডেন: হাসপাতালে অপর্যাপ্ত ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল প্র্যাকটিসের কারণে অনেক সময় নসোকোমিয়াল ইনফেকশন বা হাসপাতাল-অর্জিত সংক্রমণ ঘটে, যেখানে মাল্টি-ড্রাগ রেজিস্টার্ড ব্যাকটেরিয়া রোগীদের জীবন বিপন্ন করে তোলে।

স্বাস্থ্য থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...