দুই বছর পর কলকাতা উৎসবে বাংলাদেশের সিনেমা

‘রাজনৈতিক পরিস্থিতি’র কারণ দেখিয়ে পর পর দুই বছর বাংলাদেশের সিনেমা বাদ দিয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ। শুধু সিনেমা নয়, উৎসবের বিভিন্ন সেশন ও কর্মশালায়ও রাখা হয়নি বাংলাদেশের কোনো অতিথি। সেই অঘোষিত নিষেধাজ্ঞা হয়তো কাটছে এবার। দুই বছর পর কলকাতা চলচ্চিত্র উৎসবের ৩২তম আসরে দেখা যাবে বাংলাদেশের সিনেমা।
রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমা দিয়ে কলকাতা উৎসবে আবার ফিরছে বাংলাদেশ। উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে সিনেমাটি। এটি এই বিভাগে নির্বাচিত হওয়া একমাত্র বাংলা ভাষার সিনেমা। আগামী ১৬ ডিসেম্বর শুরু হবে কলকাতা চলচ্চিত্র উৎসবের ৩২তম আসর, চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।
বিনোদন থেকে আরও পড়ুন

