শনিবার, ২১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
প্রশ্নের মুখে ডুলি, তবু সিদ্ধান্ত নিতে পারেনি বাফুফেরাজনীতির বিভেদ ভুলে হা-ডু-ডুতে মাতলেন বর্তমান জনপ্রতিনিধি ও সম্ভাব্য প্রার্থীরাদুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছানাটোরে ভেজাল ধান-গমের বীজ প্যাকেটজাতের দায়ে জরিমানামাইগভ প্ল্যাটফর্মে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদনবৈশাখী টিভিতে হট্টগোল, পুলিশ হেফাজতে ডিএমডি২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালু: প্রধানমন্ত্রীএক বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেছে বিএসএফঅপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রীট্রলারে সেন্ট মার্টিন ছাড়লেন ৬৮০ জন, দ্বীপে আটকে আরও ৯০০ পর্যটক
বিজ্ঞাপন

প্রশ্নের মুখে ডুলি, তবু সিদ্ধান্ত নিতে পারেনি বাফুফে

নিজস্ব প্রতিবেদক২১ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পিএম
প্রশ্নের মুখে ডুলি, তবু সিদ্ধান্ত নিতে পারেনি বাফুফে

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হার ও সাম্প্রতিক ব্যর্থতার জেরে বাংলাদেশ কোচ টমাস ডুলিকে তলব করে জবাবদিহির মুখে দাঁড় করিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে দীর্ঘ বৈঠক ও প্রশ্নোত্তর শেষেও এই কোচের ভবিষ্যৎ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বাফুফের জাতীয় দল ম্যানেজমেন্ট কমিটি।

গত মে মাসে দায়িত্ব নেওয়ার পর ডুলির অধীনে প্রথমে ফিফা আসিয়ান কাপ এবং এরপর ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপে ব্যর্থ হয় বাংলাদেশ। গত ১৪ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। এই ব্যর্থতা পর্যালোচনায় আজ সন্ধ্যা ৬টায় বাফুফে ভবনের দ্বিতীয় তলার বোর্ডরুমে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়।

কোচের বক্তব্য শোনার পর তাকে সভাকক্ষ থেকে বিদায় দিয়ে কমিটির সদস্যরা নিজেদের মধ্যে আলোচনায় বসেন। ডুলির ভবিষ্যৎ প্রসঙ্গে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘তাকে (ডুলি) আমরা বাদ দেব, তাকে আমরা রাখব, তাকে আমরা কী করব না করব— এখনই আমরা সেই সিদ্ধান্ত নিচ্ছি না। পরবর্তী মিটিংয়ে আমরা আলাপ-আলোচনার সাপেক্ষে আমরা যদি কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হয়, তাহলে আমরা আমাদের নির্বাহী কমিটিতে আমরা এটা চূড়ান্ত করব।’

তবে কোচের ব্যাপারে সব বিকল্প খোলা রাখা হয়েছে জানিয়ে বাবু বলেন, ‘কোচের ব্যাপারে আমরা যেকোনো সময় যেকোনো সিদ্ধান্তই নিতে পারি। এবং সেটা আমাদের কোনো রকমের কোনো অসুবিধা হবে না।’

সিদ্ধান্ত নিতে বিলম্ব হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে জাতীয় দলের টিম ম্যানেজার জানান, দেশীয় কোচিং স্টাফদের মতামতও নিতে চায় কমিটি। তাঁর ভাষায়, ‘কোচের সঙ্গে আমাদের বাংলাদেশের আরও কিন্তু অনেকেই জড়িত ছিল। এখানে আমাদের সহকারী কোচ হাসান আল মামুন ছিল, এবং সেই সঙ্গে আমাদের ভিডিও অ্যানালিস্ট ছিলেন এবং সেই সঙ্গে আপনার ফিজিও ছিল। আমরা প্রয়োজনের পরিপ্রেক্ষিতে তাদের সঙ্গেও একটু আলাপ-আলোচনা করব।’

সাফ চলাকালীন ও টুর্নামেন্ট শেষে কোচ টমাস ডুলি, অধিনায়ক জামাল ভূঁইয়ার পাল্টাপাল্টি প্রকাশ্য মন্তব্য সভায় আলোচনা হয়েছে। তবে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো তদন্ত কমিটি গঠন করা হচ্ছে না বলে জানিয়ে দেন বাবু। ভবিষ্যতে এমন প্রকাশ্য মন্তব্য বন্ধে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুকে দায়িত্ব দেওয়া হয়েছে। বাবু বলেন, ‘টেকনিক্যাল ডিরেক্টর, তাকে আমাদের কিছু দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমরা আশা করি পরবর্তীতে আপনারা এই জিনিসগুলা আর পাবেন না।’

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...