শনিবার, ২১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা, পাগলা মসজিদে বিশ্বাসের অনন্য নজিরবাংলাদেশের পর চমক নিয়ে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে ইংল্যান্ডপ্রশান্ত মহাসাগরের ৩ কোটি ১৫ লাখ একর সমুদ্রতল ইজারা দিল ট্রাম্প প্রশাসনশ্রমিক দলের ৫১ সদস্যের নতুন কমিটি, নেতৃত্বে আমান-শিমুলখুলনায় দুই আ.লীগ নেতাকে গণপিটুনি, একজনের অবস্থা সংকটাপন্নযবিপ্রবির ৫ কর্মকর্তা-কর্মচারীর জাল সনদ, ফেঁসে গেলেন দুই সাবেক রেজিস্ট্রারওপুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদনসশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎতিন হারের পরও জয়ে ফেরা হলো না সিটিরশ্রীপুরে বিকাশের ২ কোটি ৩০ লাখ টাকা ডাকাতি: ছাত্রলীগ নেতা ইমরানসহ গ্রেপ্তার ২
বিজ্ঞাপন

দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা, পাগলা মসজিদে বিশ্বাসের অনন্য নজির

নিজস্ব প্রতিবেদক২১ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পিএম
দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা, পাগলা মসজিদে বিশ্বাসের অনন্য নজির

দান শুধু অর্থের হিসাব নয়

ময়মনসিংহ থেকে আসা দর্শনার্থী মো. আব্দুল করিমের কাছে পাগলা মসজিদের দানবাক্স খোলার দিনটি শুধু অর্থের হিসাব জানার বিষয় নয়। তিনি বলেন, ‘আল্লাহর সন্তুষ্টি ও মনের নেক আশা পূরণের নিয়তে মানুষ এখানে দান করেন। এত বিপুল পরিমাণ অর্থ সুশৃঙ্খলভাবে গণনা হতে দেখে ভালো লাগছে।’

এই অর্থে মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন এবং মুসল্লিদের নামাজের জায়গা আরও প্রশস্ত হবে বলে আশা করেন তিনি।

কিশোরগঞ্জ শহরের বাসিন্দা প্রদীপ চন্দ্র সাহার কথায়ও উঠে আসে পাগলা মসজিদ ঘিরে মানুষের বিশেষ অনুভূতির কথা। তাঁর ভাষায়, ধর্ম বর্ণনির্বিশেষে মানুষের মধ্যে এই মসজিদকে ঘিরে আলাদা টান ও বিশ্বাস রয়েছে। শ্রদ্ধা ও মানত নিয়ে অনেকেই এখানে দান করতে আসেন।

প্রদীপ চন্দ্র সাহা বলেন, ‘সব ধর্মের মানুষের দানে গড়া এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি আরও সুন্দর ও সুপরিসর হয়ে উঠুক, এটাই কামনা করি।’

দানের অর্থে সম্প্রসারণ হবে মসজিদ

পাগলা মসজিদের দানবাক্সে জমা হওয়া অর্থের পরিমাণ বাড়ার পাশাপাশি বাড়ছে মসজিদে মুসল্লি ও দর্শনার্থীদের উপস্থিতিও। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের সমাগমে নামাজ আদায়সহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রমে জায়গার সংকট তৈরি হচ্ছে।

কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম বলেন, পাগলা মসজিদের পরিচিতি ও সুনাম দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। দেশের নানা প্রান্তের মানুষের পাশাপাশি বিদেশ থেকেও অনেকে এখানে আসেন। মুসলিমদের পাশাপাশি অন্য ধর্মের অনুসারীরাও দান করেন।

সংসদ সদস্য জানান, মসজিদ সম্প্রসারণের নকশা প্রণয়নের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। সময়ের প্রয়োজনে সম্প্রসারণ এখন জরুরি। বিভিন্ন ধর্মের মানুষের দানের অর্থ দিয়েই মসজিদের উন্নয়ন ও সম্প্রসারণ করা হবে। পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তোলার উদ্যোগ নেওয়া হবে।

জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি সোহানা নাসরিন বলেন, পাগলা মসজিদের প্রতি মানুষের গভীর আস্থা ও বিশ্বাস রয়েছে, যার প্রতিফলন দেখা যায় দানবাক্সগুলোতে। মানুষের এই আমানত অত্যন্ত স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে রক্ষণাবেক্ষণ করা হয়।

সোহানা নাসরিন জানান, পাগলা মসজিদের তহবিলে বর্তমানে ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা জমা রয়েছে। এর বাইরে অনলাইনে দান হিসেবে জমা হয়েছে আরও ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা।

কঠোর নিরাপত্তায় দান গণনা

দানবাক্স খোলা থেকে শুরু করে টাকা গণনা ও ব্যাংকে পৌঁছে দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়ায় নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা। এ সময় দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪০ জন পুলিশ সদস্য, ৮ জন র‍্যাব সদস্য ও ২০ জন আনসার সদস্য।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরীফুল হক বলেন, দানবাক্স খোলা ও টাকা গণনার পুরো প্রক্রিয়ায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে গত ২৭ জুন পাগলা মসজিদের দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এবার সেই অঙ্ক ছাড়িয়ে দানের পরিমাণ দাঁড়াল ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...