শনিবার, ২১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
প্রশান্ত মহাসাগরের ৩ কোটি ১৫ লাখ একর সমুদ্রতল ইজারা দিল ট্রাম্প প্রশাসনশ্রমিক দলের ৫১ সদস্যের নতুন কমিটি, নেতৃত্বে আমান-শিমুলখুলনায় দুই আ.লীগ নেতাকে গণপিটুনি, একজনের অবস্থা সংকটাপন্নযবিপ্রবির ৫ কর্মকর্তা-কর্মচারীর জাল সনদ, ফেঁসে গেলেন দুই সাবেক রেজিস্ট্রারওপুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদনসশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎতিন হারের পরও জয়ে ফেরা হলো না সিটিরশ্রীপুরে বিকাশের ২ কোটি ৩০ লাখ টাকা ডাকাতি: ছাত্রলীগ নেতা ইমরানসহ গ্রেপ্তার ২রাজধানীতে দীপু হত্যা মামলার পলাতক আসামি বরিশালে গ্রেপ্তারপ্রশ্নের মুখে ডুলি, তবু সিদ্ধান্ত নিতে পারেনি বাফুফে
বিজ্ঞাপন

প্রশান্ত মহাসাগরের ৩ কোটি ১৫ লাখ একর সমুদ্রতল ইজারা দিল ট্রাম্প প্রশাসন

নিজস্ব প্রতিবেদক২১ নভেম্বর ২০২৬, ১০:১৬ পিএম
প্রশান্ত মহাসাগরের ৩ কোটি ১৫ লাখ একর সমুদ্রতল ইজারা দিল ট্রাম্প প্রশাসন

গভীর সমুদ্রের তলদেশে থাকা ‘নোডিউলস’ বা খনিজ পিণ্ড কুড়িয়ে নেওয়ার জন্যই মূলত এই নিলাম। এসব খনিজ কোবাল্ট, নিকেল ও ম্যাঙ্গানিজের মতো অতি মূল্যবান ধাতুতে সমৃদ্ধ, যা বৈদ্যুতিক গাড়ি, ব্যাটারি এবং ক্লিন-এনার্জি প্রযুক্তি তৈরিতে অপরিহার্য।

ট্রাম্প প্রশাসনের কর্তাব্যক্তিদের দাবি, এই ইজারা মার্কিন শিল্পের জন্য ক্রিটিক্যাল মিনারেলসের জোগান নিশ্চিত করবে। মেরিন মিনারেলস অ্যাডমিনিস্ট্রেশনের ভারপ্রাপ্ত পরিচালক মাইকেল ওলসেন বলেন, আমাদের অফশোর জ্বালানি কৌশল বাস্তবায়নে এই ইজারা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে ফেডারেল জলসীমায় কতটা সম্পদ রয়েছে তা পরিমাপ করা সম্ভব হবে।

ট্রাম্প প্রশাসন সূত্রে জানা গেছে, গত এপ্রিলে প্রেসিডেন্ট ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন, যার উদ্দেশ্য ছিল খনি কোম্পানিগুলোর জন্য অনুমোদনের প্রক্রিয়া ত্বরান্বিত করা।

তবে গভীর সমুদ্রে খনি উত্তোলনের বিরোধিতা করছে বিশ্বের ৪৫ টিরও বেশি দেশ এবং পরিবেশবাদী সংগঠনগুলো। খনি উত্তোলনের ভারী যন্ত্রপাতির কারণে সমুদ্রতলে তৈরি হওয়া পলির মারাত্মক মেঘ সমুদ্রের তলদেশের বিরল বাস্তুতন্ত্রকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে বলে বিজ্ঞানীরা সতর্ক করেছেন।

এ ছাড়া যে এলাকায় ইজারার জায়গাটি অবস্থিত, সেটি সংরক্ষিত ‘রোজ অ্যাটল ন্যাশনাল মেরিন মনুমেন্ট’-এর একদম পাশে। ১৩,৫০০ বর্গমাইলের এই সংরক্ষিত অঞ্চলে বিরল গোলাপি প্রবাল প্রাচীর, সামুদ্রিক কচ্ছপ, তিমি এবং ২৫০ টিরও বেশি প্রজাতির মাছ ও সামুদ্রিক পাখির আবাসস্থল রয়েছে।

তবে ইজারা পেলেও ওয়েটস্টোনকে দীর্ঘ আইনি লড়াইয়ের মুখোমুখি হতে হবে। গত সোমবার হাওয়াই ডিস্ট্রিক্ট কোর্টের জাজ জিল ওতাকে রায় দেন, পরিবেশ রক্ষা ও বিপন্ন প্রজাতির প্রাণীর সম্ভাব্য ক্ষতি পর্যালোচনা না করেই ন্যাশনাল মেরিন ফিশারিজ সার্ভিস এই নিলাম অনুমোদন করেছে, যা বিলুপ্তপ্রায় প্রজাতি আইনের স্পষ্ট লঙ্ঘন।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...