শনিবার, ২১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদনসশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎতিন হারের পরও জয়ে ফেরা হলো না সিটিরশ্রীপুরে বিকাশের ২ কোটি ৩০ লাখ টাকা ডাকাতি: ছাত্রলীগ নেতা ইমরানসহ গ্রেপ্তার ২রাজধানীতে দীপু হত্যা মামলার পলাতক আসামি বরিশালে গ্রেপ্তারপ্রশ্নের মুখে ডুলি, তবু সিদ্ধান্ত নিতে পারেনি বাফুফেরাজনীতির বিভেদ ভুলে হা-ডু-ডুতে মাতলেন বর্তমান জনপ্রতিনিধি ও সম্ভাব্য প্রার্থীরাদুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছানাটোরে ভেজাল ধান-গমের বীজ প্যাকেটজাতের দায়ে জরিমানামাইগভ প্ল্যাটফর্মে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন
বিজ্ঞাপন

তিন হারের পরও জয়ে ফেরা হলো না সিটির

নিজস্ব প্রতিবেদক২১ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পিএম
তিন হারের পরও জয়ে ফেরা হলো না সিটির

ম্যাচের ফল নিয়ে হতাশা প্রকাশ করেছেন সিটি কোচ এনজো মারেস্কা। তিনি বলেন, ‘ফলাফলের দিক থেকে এটি আমাদের জন্য কঠিন সময়। গোল হজম করে পিছিয়ে পড়ার পর খেলোয়াড়দের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছিল।’

দ্বিতীয়ার্ধে দলের পারফরম্যান্সে উন্নতি দেখে মারেস্কা বলেন, ‘বিরতির সময় আমাদের প্রেসিংয়ের ধরনে পরিবর্তন এনেছিলাম। দ্বিতীয়ার্ধে আমরা অনেক ভালো খেলেছি। বেশ কিছু সুযোগ পেয়েছি। কিছু ক্ষেত্রে আরও ভালো সিদ্ধান্ত নিতে পারতাম। তবে সুযোগ তৈরি করতে পারাটাও গুরুত্বপূর্ণ। আশা করি, সামনে আরও বেশি গোল করতে পারব।’

অন্যদিকে সিটির মাঠ থেকে এক পয়েন্ট পেয়ে সন্তুষ্ট ফুলহ্যাম কোচ আলভারো আরবেলোয়া। তিনি বলেন, ‘তিন পয়েন্ট পেলে আরও খুশি হতাম। এখানে আমরা জয়ের লক্ষ্য নিয়েই এসেছিলাম। তবে আমাদের খেলোয়াড়েরা দারুণ লড়াই করেছে। এক পয়েন্টও মন্দ নয়।’

এই ড্রয়ে মাধ্যমে ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ কম খেলে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...