শনিবার, ২১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, সেন্টকম বলছে মিথ্যাকোমরে লুকানো ছিল ১১ কোটি ৬৭ লাখ টাকার ‘স্বর্ণের পেস্ট’, শাহজালালে আটক ৩মাগুরায় স্কুলে তালা দিয়ে লিফলেট সাঁটানোর অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধেস্যান্ডপেপার বিতর্কের মধ্যেই সুখবর পেলেন কামিন্সদানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা, পাগলা মসজিদে বিশ্বাসের অনন্য নজিরবাংলাদেশের পর চমক নিয়ে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে ইংল্যান্ডপ্রশান্ত মহাসাগরের ৩ কোটি ১৫ লাখ একর সমুদ্রতল ইজারা দিল ট্রাম্প প্রশাসনশ্রমিক দলের ৫১ সদস্যের নতুন কমিটি, নেতৃত্বে আমান-শিমুলখুলনায় দুই আ.লীগ নেতাকে গণপিটুনি, একজনের অবস্থা সংকটাপন্নযবিপ্রবির ৫ কর্মকর্তা-কর্মচারীর জাল সনদ, ফেঁসে গেলেন দুই সাবেক রেজিস্ট্রারও
বিজ্ঞাপন

কোমরে লুকানো ছিল ১১ কোটি ৬৭ লাখ টাকার ‘স্বর্ণের পেস্ট’, শাহজালালে আটক ৩

নিজস্ব প্রতিবেদক২১ নভেম্বর ২০২৬, ১১:০৫ পিএম
কোমরে লুকানো ছিল ১১ কোটি ৬৭ লাখ টাকার ‘স্বর্ণের পেস্ট’, শাহজালালে আটক ৩

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে এপিবিএন জানায়, ইয়াছিন আরাফাত সৌরভ নিয়মিত সৌদি আরবে যাতায়াত করেন। সেখান থেকে অভিনব কৌশলে স্বর্ণ এনে জাকিরুল ইসলাম জুয়েল ও মো. শাওনসহ বাংলাদেশে অবস্থানরত অজ্ঞাতনামা ব্যক্তিদের সহযোগিতায় চোরাচালান করতেন বলে জানা গেছে। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

এপিবিএনের কমান্ডিং অফিসার অতিরিক্ত ডিআইজি মো. বশির আহমেদ বলেন, গত কয়েক দিন ধরে গোয়েন্দা সূত্রে একটি চক্রের পেস্ট আকারে স্বর্ণ চোরাচালানের চেষ্টার তথ্য পাওয়া যাচ্ছিল। এর ভিত্তিতে নজরদারি বাড়ানো হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ তিনজনকে আটক করা হয়।

মো. বশির আহমেদ আরও বলেন, এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা শনাক্ত করতে তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। চোরাচালান ও অপরাধ দমনে এপিবিএনের অভিযান চলবে।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এপিবিএনের ভাষ্য, প্রাথমিকভাবে তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫ বি (১) (বি) ও ২৫ডি ধারায় অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...