স্যান্ডপেপার বিতর্কের মধ্যেই সুখবর পেলেন কামিন্স

অস্ট্রেলিয়ার ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে কামিন্সের আইপিএলে খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। আইপিএলের আগে ভারতের বিপক্ষে পাঁচটি টেস্টসহ মোট নয়টি টেস্ট খেলার কথা অস্ট্রেলিয়ার। এরপর জুন থেকে আগস্ট পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজ রয়েছে। তবে ব্যস্ত সূচির মধ্যেও কামিন্সের আইপিএলে খেলার সম্ভাবনা এখন জোরালো।
এদিকে শনিবার কামিন্সের নেতৃত্বের প্রতি সর্বসম্মত সমর্থন জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অন্যদিকে কাজের চাপ ও ব্যক্তিগত ব্যস্ততার কারণে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ার কয়েকজন ক্রিকেটার।
পারিবারিক ও আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচিতে মনোযোগ দিতে সানরাইজার্স হায়দরাবাদ ছেড়েছেন ট্রাভিস হেড। একইভাবে আগামী মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন না মিচেল স্টার্ক। কাজের চাপ সামলাতে আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এই অভিজ্ঞ পেসার।
তবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে সম্মতি জানিয়েছেন জশ হ্যাজলউড। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ক্যামেরন গ্রিনেরও আগামী মৌসুমে খেলার কথা রয়েছে। তাঁকে ধরে রাখার সিদ্ধান্তের ব্যাখ্যায় কেকেআরের এক কর্মকর্তা বলেন, ‘আমাদের জানানো হয়েছে, সে পুরো মৌসুমের জন্যই আসবে।’ গত নিলামে ২৫ কোটি ২০ লাখ রুপিতে গ্রিনকে দলে নিয়েছিল কলকাতা।

