বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন

মুজিবনগরে প্রস্তাবিত মাদ্রাসা প্রাঙ্গণে টিউবওয়েল স্থাপন

নিজস্ব প্রতিবেদক১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পিএম
মুজিবনগরে প্রস্তাবিত মাদ্রাসা প্রাঙ্গণে টিউবওয়েল স্থাপন

মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের গৌরীনগর গ্রামে একটি মাদ্রাসা স্থাপনের নির্ধারিত স্থানে টিউবওয়েল বসানোর কাজ সম্পন্ন হয়েছে। স্থানীয় পর্যায়ে সামাজিক ও ধর্মীয় অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়।

শনিবার (১৭ অক্টোবর) গৌরীনগর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে নির্ধারিত ওই স্থানে টিউবওয়েল স্থাপনের কাজ চলাকালে উপস্থিত থেকে কার্যক্রমের সার্বিক খোঁজখবর নেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মুজিবনগর উপজেলা শাখার সভাপতি ফজলুল হক গাজী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুজিবনগর উপজেলা শাখার নায়েবে আমির ফিরাতুল ইসলাম নাঈম এবং উপজেলা সেক্রেটারি খায়রুল বাশারসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

সংশ্লিষ্টরা জানান, প্রস্তাবিত মাদ্রাসা প্রাঙ্গণে টিউবওয়েলটি স্থাপিত হওয়ায় সংশ্লিষ্টদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের জন্য বিশুদ্ধ পানি ব্যবহারের সুযোগ সৃষ্টি হবে। ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের বিকাশ এবং সাধারণ মানুষের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...