বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বিজ্ঞাপন

ডেঙ্গুতে অক্টোবরের ১৮ দিনেই শতাধিক মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ২০৮৮ রোগী

নিজস্ব প্রতিবেদক১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পিএম
ডেঙ্গুতে অক্টোবরের ১৮ দিনেই শতাধিক মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ২০৮৮ রোগী

চলতি অক্টোবর মাসের প্রথম ১৮ দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। একই সঙ্গে মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও উল্লেখযোগ্য হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ হাজার ৮৮ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

নতুন এই পরিসংখ্যান নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৮ জনে। এ ছাড়া এ বছর এখন পর্যন্ত সারাদেশে মোট ১ লাখ ১২ হাজার ৪০০ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বিভাগভিত্তিক ভর্তির পরিসংখ্যান

গত একদিনে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়ে হাসপাতালে এসেছেন ঢাকা বিভাগে (সিটি করপোরেশন এলাকার বাইরে)। সেখানে নতুন করে ৫৯৫ জন রোগী ভর্তি হয়েছেন। আর রাজধানীর দুই অঞ্চলের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৩২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

ঢাকার বাইরের বিভাগগুলোর মধ্যে খুলনা বিভাগে ২৯০ জন, রাজশাহী বিভাগে ২০০ জন এবং বরিশাল বিভাগে ১৯৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে গেছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৬১ জন, ময়মনসিংহ বিভাগে ৯৩ জন, রংপুর বিভাগে ৭২ জন এবং সিলেট বিভাগে নতুন করে ১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...