বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বিজ্ঞাপন

সাদুল্লাপুরে পূজার দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে আনসার সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক১৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পিএম
সাদুল্লাপুরে পূজার দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে আনসার সদস্যের মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দুর্গাপূজার মণ্ডপে নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালনকালে মোছা. পারভীন বেগম (৪৫) নামের এক নারী আনসার সদস্য অসুস্থ হয়ে মারা গেছেন। রোববার (১৮ অক্টোবর) সকালে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত পারভীন বেগম উপজেলার দামোদরপুর ইউনিয়নের কিশামত বড়বাড়ি গ্রামের বাসিন্দা মো. মফিজল হকের মেয়ে। রোববার বিকেলে মুঠোফোনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেখা রায়।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, শনিবার (১৭ অক্টোবর) উপজেলার কিশামত বড়বাড়ি সর্বজনীন দুর্গামন্দিরে দায়িত্ব পালন করছিলেন পারভীন। সেখানে দায়িত্ব পালনকালে হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করায় তিনি প্লাটুন কমান্ডারকে (পিসি) অবগত করে ছুটি নিয়ে নিজ বাড়িতে ফিরে যান। বাড়িতে যাওয়ার পর থেকেই তার অবিরাম পাতলা পায়খানা ও বমি শুরু হয়। অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে পরিবারের সদস্যরা তাকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। সেখানেই চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু ঘটে।

এ ঘটনার বিষয়ে সাদুল্লাপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেখা রায় জানান, শনিবার বেলা ১১টার দিকে পারভীন বেগম অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় রোববার পারভীনের শোকসন্তপ্ত পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...