বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

খাগড়াছড়িতে ২০০ কোটি টাকায় হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজ, ভিত্তিপ্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পিএম
খাগড়াছড়িতে ২০০ কোটি টাকায় হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজ, ভিত্তিপ্রস্তর স্থাপন

পার্বত্য জেলা খাগড়াছড়িতে প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে ‘খাগড়াছড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ’ নির্মাণের কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার ঠাকুরছড়া এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে এই শিক্ষাপ্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে দেশের চারটি বিভাগে একযোগে ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম বিভাগের অংশ হিসেবে খাগড়াছড়িতে এই মেগা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২০২৮ সালের মধ্যে এর যাবতীয় নির্মাণকাজ সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সমাবেশে সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেন, প্রতিষ্ঠানটির কার্যক্রম পুরোদমে চালু হলে খাগড়াছড়িসহ পুরো পার্বত্য জনপদের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকেও শিক্ষার্থীরা এখানে এসে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পাবেন। এতে যেমন দক্ষ প্রকৌশলী তৈরি হবে, তেমনি বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষায় এখানকার ছেলেমেয়েরা আরও এগিয়ে যাবে। সার্বিকভাবে জেলার শিক্ষার মান ও পরিবেশের ব্যাপক উন্নয়ন ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে তিনি আরও জানান, জেলার সামগ্রিক যোগাযোগ ও অর্থনৈতিক অগ্রগতির স্বার্থে খাগড়াছড়িতে একটি বিমানবন্দর নির্মাণের পরিকল্পনাসহ নানা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...