বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন

বিদ্যালয়ের টয়লেটে নিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ এএম
বিদ্যালয়ের টয়লেটে নিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

ভুক্তভোগী শিশুর পরিবারের বরাত দিয়ে জানা গেছে, গত সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ক্লাস চলাকালে শিক্ষক ইমরান কৌশলে শিশুটিকে বিদ্যালয়ের টয়লেটে নিয়ে যান এবং সেখানে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) শিশুটির মা ও পরিবারের অন্য সদস্যরা বিষয়টি জানতে পারেন।

ঘটনাটি জানার পর মঙ্গলবার বিকেলে ইউএনও শেখ সালাউদ্দীন দিপু শিশুটির বাড়িতে যান। সেখান থেকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ইউএনও জানান, প্রাথমিক পরীক্ষা শেষে হাসপাতাল কর্তৃপক্ষ ধর্ষণের আলামত পাওয়ার কথা জানিয়েছে। পরে চিকিৎসকদের পরামর্শে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও ভুক্তভোগী শিশুর বাড়িতে যায়। অভিযুক্ত শিক্ষক ইমরানের বিরুদ্ধে ধর্ষণ মামলার প্রস্তুতি চলছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...