বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১
বিজ্ঞাপন

বসতঘর দখল নিয়ে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কুলসুমার

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ১২:০৭ পিএম
বসতঘর দখল নিয়ে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কুলসুমার

চাঁদপুরের শাহরাস্তিতে জমি-সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মারধর ও বসতঘর থেকে উচ্ছেদের অভিযোগ তুলেছেন কুলসুম বেগম নামে এক বিধবা নারী। এ ঘটনায় নিজের ভাশুর শাহাব উদ্দিনের বিরুদ্ধে গত ২১ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, কুলসুম বেগম শাহরাস্তি উপজেলার ১৮ নম্বর চিতোষী ইউনিয়নের সামপুর গ্রামের বাসিন্দা। তার স্বামী প্রয়াত আলা উদ্দিন জীবদ্দশায় ব্যবসা ও কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৯ সালে তার স্বামীর মৃত্যুর পর সম্পত্তি ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধের সৃষ্টি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

কুলসুম বেগমের অভিযোগ, স্বামীর মৃত্যুর পর দুই সন্তানকে নিয়ে তিনি অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। স্বামীর রেখে যাওয়া সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। এমনকি তাকে মারধর ও বসতঘর থেকে উচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ তার।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...