বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন

না জানিয়ে পদ দিল এনসিপি, ৪ ঘণ্টার মাথায় পদত্যাগের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পিএম
না জানিয়ে পদ দিল এনসিপি, ৪ ঘণ্টার মাথায় পদত্যাগের ঘোষণা

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদনের মাত্র চার ঘণ্টার মাথায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার দিদারুল আলম। কমিটি গঠনের আগে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি বলে দাবি করেছেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এনসিপির নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক কাজী মাঈন উদ্দীন তানভীর ও সদস্যসচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত ২৩ সদস্যের এ কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে আবদুল মান্নানকে আহ্বায়ক, খন্দকার দিদারুল আলমকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মোহাম্মদ ফারুককে সদস্যসচিব করা হয়।

সুবর্ণচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি।
সুবর্ণচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি।

কমিটি অনুমোদনের পর রাত ১১টা ২৭ মিনিটে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দেন খন্দকার দিদারুল আলম। পোস্টে তিনি লেখেন, ‘এনসিপি থেকে পদত্যাগ করলাম। আজ থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’

ফেসবুকে খন্দকার দিদারুল আলমের পোস্ট।
ফেসবুকে খন্দকার দিদারুল আলমের পোস্ট।

মোবাইল ফোনে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে খন্দকার দিদারুল আলম বলেন, সুবর্ণচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনের বিষয়ে তাকে আগে থেকে কিছু জানানো হয়নি। মঙ্গলবার সন্ধ্যার পর ফেসবুকে প্রকাশিত কমিটিতে নিজের নাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দেখতে পান তিনি। কমিটি অনুমোদনের আগে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...