বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বিজ্ঞাপন

বোদা ভূমি অফিসের তিন কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পিএম
বোদা ভূমি অফিসের তিন কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ, ভিডিও ভাইরাল

ভূমিসেবা নিতে আসা ব্যক্তিদের অভিযোগ, সরকারি নির্ধারিত ফি জমা দেওয়ার পরও বিভিন্ন অজুহাতে তাঁদের কাছে অতিরিক্ত টাকা চাওয়া হয়। এতে একদিকে যেমন আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে, অন্যদিকে বাড়ছে ভোগান্তি। প্রয়োজনীয় সেবা পেতে বাধ্য হয়ে অনেকে অতিরিক্ত টাকা দেন বলেও অভিযোগ তাঁদের। তবে হয়রানির আশঙ্কায় ভুক্তভোগীদের কেউ কেউ নাম প্রকাশ করতে চাননি।

অভিযোগের বিষয়ে সার্ভেয়ার আবু সোয়েব বলেন, ‘আমি সপ্তাহে এক-দুই দিন বোদা উপজেলা ভূমি অফিসে যাই। সহকারী কমিশনার (ভূমি) যেসব কাগজপত্র বাতিল করেন বা যে সিদ্ধান্ত দেন, সেগুলো পর্যালোচনা করে প্রতিবেদন তৈরি করি। এর বাইরে আমি কিছু জানি না। আমার নাম ব্যবহার করে কেউ কারও কাছ থেকে টাকা নিলে, সেটি আমার দেখার বিষয় নয়।’

অফিস সহায়ক হারুন অর-রশীদও ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমাদের অফিসে সিসিটিভি ক্যামেরা রয়েছে, তাই ঘুষ নেওয়ার সুযোগ নেই।’

অন্যদিকে, ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী আল আমিন লাবুর বক্তব্য জানতে তাঁর কার্যালয়ে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম বলেন, উপজেলা ভূমি অফিসের কয়েকজন কর্মচারীর অনিয়মের কিছু ভিডিও ও ছবি দেখেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...