আগামী দিনে বাংলাদেশের রাজনীতি চ্যালেঞ্জের: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

যুবদলের নেতা-কর্মীদের উদ্দেশে আহমেদ আযম খান বলেন, আপনারা জনগণের কাছে ভোট চাইতে গিয়েছিলেন, জনগণ মৌলবাদী ও ফ্যাসিস্টদের কথা শোনেনি। আরও কিছু রঙিলা প্রার্থী এসেছিল বস্তায় বস্তায় টাকা নিয়ে, তাদের কথাও শোনেনি। জনগণ আপনাদের বিশ্বাস করে ধানের শীষে ভোট দিয়েছে। সেই জনগণকে হতাশ করা যাবে না।
উপজেলা যুবদলের আহ্বায়ক ফরহাদ ইকবালের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সাবেক সভাপতি খোরশেদ আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহম্মদ কবির হাসান, সাংগঠনিক সম্পাদক এস এম সবুর রেজা, যুবদলের সদস্যসচিব নাসির উদ্দিন আহমেদ এবং পৌর যুবদলের সদস্যসচিব কায়সার কাশেমসহ উপজেলা ও পৌর যুবদলের নেতা-কর্মীরা অংশ নেন।
সারাদেশ থেকে আরও পড়ুন

