বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১
বিজ্ঞাপন

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে মাছ শিকারে নামছেন হাতিয়ার জেলেরা

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ১২:২৫ পিএম
২২ দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে মাছ শিকারে নামছেন হাতিয়ার জেলেরা

শুধু জেলে নয়, নিষেধাজ্ঞা শেষ হওয়ায় ব্যস্ততা বেড়েছে মাছ ব্যবসায়ীদের মধ্যেও। দীর্ঘদিন বন্ধ থাকা ব্যবসাপ্রতিষ্ঠানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করে চালুর প্রস্তুতি নিতে দেখা গেছে বিভিন্ন ঘাটে।

কাজীর বাজার ঘাটের ব্যবসায়ী আবদুস সহিদ বলেন, মাছের আড়ত, মুদিদোকান, খাবারের হোটেল, বরফকলসহ মাছের ঘাটকেন্দ্রিক বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে আবারও ব্যস্ততা বেড়েছে। দীর্ঘদিন পর মাছ ধরা শুরু হতে যাওয়ায় ব্যবসায়ীদের মধ্যে আনন্দ ও প্রত্যাশা তৈরি হয়েছে।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, হাতিয়ায় নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় ২৫ হাজার। এর মধ্যে ১৫ হাজার জেলে পরিবারকে ২২ দিনের নিষেধাজ্ঞা উপলক্ষে পরিবারপ্রতি ২৫ কেজি করে চাল দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের মাধ্যমে যাচাই-বাছাই করে দুস্থ ও অসহায় জেলেদের মধ্যে এ চাল বিতরণ করা হয়। ইতিমধ্যে উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় চাল বিতরণ সম্পন্ন হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...