সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের শরীরে আঘাতের চিহ্ন নেই, নাক দিয়ে বের হয় রক্ত

এ ছাড়া সুরতহাল প্রতিবেদনে এসআই মুস্তাফিজুর রহমান উল্লেখ করেন, তাহসিফ সৌরির বুক, পেট ও পিঠ স্বাভাবিক ছিল। পা দুটো স্বাভাবিক ছিল। মৃতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত ব্যক্তির পেট ফোলা দেখা গেছে। সাক্ষীদের উপস্থিতিতে এবং দেখানোর মতে তিনি সৌরির মরদেহের সুরতহাল প্রতিবেদনে তৈরি করেন।
এর আগে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদ থেকে তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেন। পরে তাঁর মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মরদেহের ময়নাতদন্ত করা হবে।
সারাদেশ থেকে আরও পড়ুন

