বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন

ছেলের লাঠির আঘাতে বাবা নিহত

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ১০:০০ এএম
ছেলের লাঠির আঘাতে বাবা নিহত

ঢাকার সাভারের আশুলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলের লাঠির আঘাতে বাবা নূর মোহাম্মদ (সরকার) নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছেলে মিরাজ হোসেন লিটনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) সকালে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ভোরে আশুলিয়ার কুরগাও পুরাতন পাড়া থেকে মরদেহ উদ্ধার করা হয়।

আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কুরগাও পুরাতন পাড়ার ২নং গলিতে বসবাস করতেন। নিহত নূর মোহাম্মদ পেশায় একজন শরবত বিক্রেতা ছিলেন। অভিযুক্ত ছেলে মিরাজ হোসেন লিটন কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ওই বাসায় চিৎকারের শব্দ পেয়ে স্থানীয়রা গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় নূর মোহাম্মদ পড়ে আছেন। পরে তাকে উদ্ধার করে গণ স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে যান ঘাতক ছেলে ও স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে স্থানীয়রা ওই ছেলেকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার ও ছেলে মিরাজকে আটক করে।

প্রাথমিক তথ্যে জানা যায়, পারিবারিক কলহ কিংবা তুচ্ছ কোনো বিষয়কে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে ছেলে মিরাজ তার পিতাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। প্রাথমিক অবস্থায় বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম বলেন, আমরা বিস্তারিত জানার চেষ্টার করছি। আপাতত লাশ ও ঘাতক ছেলেকে থানায় নিয়ে আসা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...