বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন

দুই কলেজের তিন শিক্ষার্থীই ফেল, একটিতে পাস নেই তিন বছর

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পিএম
দুই কলেজের তিন শিক্ষার্থীই ফেল, একটিতে পাস নেই তিন বছর

দিনাজপুর শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় বোর্ডের অধীন ৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। এসব প্রতিষ্ঠানের মধ্যে গাইবান্ধার এ দুটি কলেজও রয়েছে। কলেজ দুটি নন-এমপিওভুক্ত। দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত প্রতিষ্ঠান দুটি এমপিওভুক্ত হয়নি।

এ বিষয়ে সাঘাটার জুমারবাড়ী মহিলা কলেজের অধ্যক্ষের সঙ্গে তাঁর ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

পলাশবাড়ীর ফকিরহাট মহিলা কলেজের অধ্যক্ষ মাহবুবার রহমান রশিদ বলেন, এ বছর মানবিক বিভাগ থেকে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে দুজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁদের কেউই পাস করেননি।

মাহবুবার রহমান রশিদ বলেন, ২০০০ সালে কলেজটি প্রতিষ্ঠিত হলেও এখন পর্যন্ত শুধু পাঠদানের অনুমোদন পাওয়া গেছে। প্রতিষ্ঠানটি আজও এমপিওভুক্ত হয়নি। অনেক শিক্ষকই এমপিওভুক্তির আশা ছেড়ে দিয়েছেন। এ কারণে তাঁরা প্রতিষ্ঠানে আসেন না। তাঁদেরও তো সংসার আছে। বিনা বেতনে কত দিন পড়াবেন? শিক্ষকদের এমন পরিস্থিতির কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। ফলে ভালো ফলাফল করা সম্ভব হচ্ছে না বলে জানান অধ্যক্ষ।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...