শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রোহিঙ্গাদের ক্ষতিপূরণ নিশ্চিতে সক্রিয়ভাবে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রীভোটার তালিকা সংশোধনের নামে টার্গেট করা হচ্ছে মুসলিমদের: মার্কিন কমিশনরাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪, সর্বোচ্চ মিরপুরেগাংনী সীমান্ত দিয়ে ৪ জনকে পুশ ইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থহামাসকে সন্ত্রাসী না বললে আইনপ্রণেতাদের অধিকার বাতিল করবে ইসরায়েল‘মেসি-ম্যারাডোনার মধ্যেই কেবল এমন কিছু দেখেছি’চুয়াডাঙ্গা সদরের ৮ ইউনিয়নে ভোটের হাওয়া: মাঠে নামছেন প্রার্থীরা, চলছে নানা সমীকরণগজারিয়ায় মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা, ফায়ার সার্ভিসের তৎপরতায় যান চলাচল স্বাভাবিকনিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মিছিল ঘিরে বাকৃবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৯প্রথম দিনেই ২.৩৬ বিলিয়ন ডলার আয়: বিনোদন ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ ৬’
বিজ্ঞাপন

৫ ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, পুলিশের গাড়ি ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ০৯:০০ পিএম
৫ ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, পুলিশের গাড়ি ভাঙচুর

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ইন্টারস্টপ পোশাক কারখানার শ্রমিকেরা এ বিক্ষোভ শুরু করেন। টানা ৫ ঘণ্টা অবরোধের পর রাত সাড়ে ৭টার দিকে শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল শুরু হয়।

পুলিশ, কারখানা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহ ধরে গাজীপুরের কোনাবাড়ী, মৌচাকসহ বিভিন্ন এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন শ্রমিকেরা। পরিস্থিতি বিবেচনায় সরকার ইতিমধ্যেই শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে। তা সত্ত্বেও বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে।

শনিবার দুপুরে টিফিনের বিরতির পর কাজে যোগ না দিয়ে ইন্টারস্টপ কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। একপর্যায়ে তারা রাস্তায় ময়লা-আবর্জনা ও বস্তা ফেলে অবরোধ সৃষ্টি করেন। পরবর্তীতে পাশের ডিভাইন টেক্সটাইল কারখানার শ্রমিকেরা এসে তাদের সঙ্গে যোগ দেন। ফলে চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত একাধিক কারখানায় শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকার অন্তত ১৮ থেকে ২০টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...