পাবনায় জোড়া খুন: দুই দিন পর অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই

আব্দুস সালাম আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকার মৃত আরজ আলী ব্যাপারীর ছেলে। রিপন একই এলাকার মৃত ওমেদ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর আব্দুস সালামকে জামায়াতের বিভিন্ন মিছিল ও সমাবেশে দেখা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুষ্পপাড়া হাটের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন সন্ধ্যায় আব্দুস সালাম ও রিপন হাটের পাশে নিজেদের কার্যালয়ে বসে নাশতা করছিলেন। এ সময় মুখোশ পরা কয়েকজন ব্যক্তি সেখানে এসে তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যান।
পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
সারাদেশ থেকে আরও পড়ুন

