বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১
বিজ্ঞাপন

ঘিওরের জাবরা বাজারে মরমি সুরে শেষ হলো ৯ দিনের বাউল মেলা

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ১১:০৭ পিএম
ঘিওরের জাবরা বাজারে মরমি সুরে শেষ হলো ৯ দিনের বাউল মেলা

মেলার উদ্বোধন করেন জেলা যুবদলের সভাপতি কাজী মোস্তাক হোসেন দীপু। প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির। অনুষ্ঠানে বানিয়াজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু, মাজার কমিটির সভাপতি আবুল কাশেম এবং সাধারণ সম্পাদক মুক্তার উদ্দিন আহমেদ (বিন্দু)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সমাপনী লালনসন্ধ্যায় সংগীত পরিবেশন করেন বারামখানা লালন ব্যান্ডের শিল্পী জুঁই বাউলা, টুকটুকি বাউল, মুক্তা পারভীন ও সুবর্ণা পারভীন। অনুষ্ঠান পরিচালনা করেন মো. নিবীর খান।

আয়োজক কমিটির সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক মুক্তার উদ্দিন আহমেদ (বিন্দু) বলেন, সময়ের সঙ্গে মানুষের বিনোদনের ধরন বদলেছে। প্রযুক্তির বিস্তারে বিনোদনের নানা মাধ্যম হাতের নাগালে এলেও গ্রামীণ জনপদে বাউলগান ও লোকজ মেলার প্রতি মানুষের আকর্ষণ কমেনি। জাবরার নয় দিনের আয়োজন তার প্রমাণ।

আয়োজকেরা বলেন, কেউ গান শুনতে, কেউ মেলা ঘুরতে, কেউ কেনাকাটার জন্য এসেছেন। অনেকের কাছে লালনের গান ছিল নিজের সঙ্গে নিজের দেখা হওয়ার উপলক্ষ।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...