বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন

আনোয়ারায় ৩ ঘরে আগুন, ভূমি বিরোধ ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পিএম
আনোয়ারায় ৩ ঘরে আগুন, ভূমি বিরোধ ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আবু নাঈম বলেন, প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁদের জমি বিরোধ চলছিল। শনিবার গভীর নলকূপের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে রাতে প্রতিবেশীদের ঘায়েল ও আইনি ঝামেলায় ফেলতে পরিত্যক্ত ডেইরি ঘরে আগুন দেওয়া হয়।

এলাকাবাসীর অভিযোগ অস্বীকার করেছেন আগুনে ক্ষতিগ্রস্ত নজরুল ইসলাম ওরফে সোনা মিয়ার ছেলে মো. শোয়াইবুল ইসলাম রাকিব (২১)। তিনি বলেন, ‘আমি ঘুমিয়ে ছিলাম। হঠাৎ গরম অনুভব হওয়ায় ঘুম থেকে উঠে দেখি, আগুনের লেলিহান শিখা। বাইরে থেকেও আগুন আগুন বলে চিৎকার শুনতে পাই। এরপর ঘর থেকে বের হয়ে আর ভেতরে ঢুকতে পারিনি। আমার ঘরে টাকাসহ সব পুড়ে ছাই হয়ে গেছে।’

আগুনে পুড়ল তিনটি ঘর। ছবি: আজকের পত্রিকা
আগুনে পুড়ল তিনটি ঘর। ছবি: আজকের পত্রিকা

রাকিবের অভিযোগ, আগুন লাগার আগে প্রতিবেশীরা তাঁদের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ নিয়ে রাতে ৯৯৯ নম্বরে ফোন করা হলে আনোয়ারা থানার সহকারী উপপরিদর্শক সহিদুল ইসলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ দুই পক্ষকে শান্ত করে পরদিন রোববার সকাল ১১টায় থানায় গিয়ে বিষয়টি সমাধানের পরামর্শ দেয়।

রাকিব বলেন, ‘বৈঠকের আগে তারা আমাদের ঘরে আগুন ধরিয়ে দিল। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে শনিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নেভানো হয়।

পুলিশ পরে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে এবং বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

আনোয়ারা ফায়ার স্টেশনের লিডার মো. মুজিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। আগুনের লেলিহান শিখার মধ্যেই আমাদের কর্মীরা নির্বাপণের কাজ শুরু করেন। ৪৫ মিনিটের মধ্যে আগুন পুরোপুরি নির্বাপণ করতে সক্ষম হই। এতে আনুমানিক আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে এবং প্রায় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।’

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘টিউবওয়েল ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের খবর আসে ৯৯৯-এ। পুলিশ রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘরে আগুন লাগার বিষয়ে আমি অবগত নই এবং কোনো অভিযোগও আসেনি।’

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...