বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বিজ্ঞাপন

ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের ভিডিও ভাইরাল, চাকরি গেল শিক্ষকের

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম
ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের ভিডিও ভাইরাল, চাকরি গেল শিক্ষকের

ফরিদপুরের ভাঙ্গায় কোচিং সেন্টারে এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে নজরুল ইসলাম নামে এক খণ্ডকালীন শিক্ষককে বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনায় তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পেয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (১ নভেম্বর) সকালে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এরপর শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। দুপুরে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিদ্যালয়ের ফটকের সামনে বিক্ষোভ মিছিল করে তারা।

অভিযুক্ত নজরুল ইসলাম ফরিদপুরের ভাঙ্গা উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে খণ্ডকালীন সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১৯ অক্টোবর ওই শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে সেদিনই তাকে সাময়িক বরখাস্ত করে বিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে গত ২৯ অক্টোবর প্রতিবেদন জমা দেয় কমিটি। পরে ওই শিক্ষকের বিরুদ্ধে চূড়ান্ত বরখাস্তের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নতুন করে আলোচনায় আসে। অভিভাবক ও স্থানীয় সচেতন ব্যক্তিরা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা সবার আগে জরুরি। এ ধরনের অভিযোগ প্রতিষ্ঠানের সুনাম ও শিক্ষার স্বাভাবিক পরিবেশকে প্রশ্নের মুখে ফেলতে পারে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...