বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন

স্কুলে যাওয়ার পথে শিক্ষক অপহরণ, ৩০ লাখ টাকা মুক্তিপণ চেয়ে ২ জন ধরা

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পিএম
স্কুলে যাওয়ার পথে শিক্ষক অপহরণ, ৩০ লাখ টাকা মুক্তিপণ চেয়ে ২ জন ধরা

চট্টগ্রামের লোহাগাড়ায় অস্ত্রের মুখে এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে অপহরণ করে তার পরিবারের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে। পরে মুক্তিপণের অঙ্ক কমিয়ে ১০ লাখ টাকা নির্ধারণ করে অপহরণকারীরা। তবে পুলিশের অভিযানে ওই শিক্ষককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) দুপুরে লোহাগাড়া থানা কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী।

উদ্ধার হওয়া শিক্ষকের নাম স্বরূপ কান্তি দাশ (৫০)। তিনি লোহাগাড়ার পদুয়া ওয়ার্ড বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ছমদ আলী মুন্সীপাড়ার মৃত সুলতান আহমদের ছেলে মো. রফিক উদ্দিন (৫৩) এবং একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আলী সিকদারপাড়ার মৃত শাহ জাহানের ছেলে নেজাম উদ্দিন (৪৮)।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার (১ নভেম্বর) সকাল ৭টার দিকে প্রতিদিনের মতো চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার বাসা থেকে কর্মস্থলের উদ্দেশে রওনা হন স্বরূপ কান্তি দাশ। সকাল ৯টা ৫ মিনিটের দিকে পদুয়া বাজার এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একটি চক্র অস্ত্রের মুখে তাকে জোর করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

পরে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে শিক্ষকের মোবাইল ফোন থেকে তার স্ত্রী জেলী চৌধুরীকে ফোন করে অপহরণকারীরা ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিকেল ৩টার মধ্যে টাকা না দিলে শিক্ষককে হত্যার হুমকিও দেওয়া হয়। একপর্যায়ে ফোনে কান্নার শব্দ শুনিয়ে এবং বারবার চাপ সৃষ্টি করে মুক্তিপণের অঙ্ক কমিয়ে ১০ লাখ টাকা নির্ধারণ করে তারা। ওই টাকা নিয়ে সাতকানিয়ার কেরানীহাট গোলচত্বরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...