বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন

পাটুরিয়া ফেরিঘাটের ড্রেন থেকে পরিত্যক্ত শটগান উদ্ধার

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৬ এএম
পাটুরিয়া ফেরিঘাটের ড্রেন থেকে পরিত্যক্ত শটগান উদ্ধার

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাটের ট্রাক টার্মিনালের পাশের একটি ড্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ট্রাক টার্মিনালের পূর্ব পাশের বাউন্ডারি ওয়ালের পেছনের ড্রেনে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, শটগানটি ২০২৪ সালের গণ-আন্দোলনের সময় বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের একটি হতে পারে। তবে কে বা কারা অস্ত্রটি ড্রেনে ফেলে গেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

উদ্ধার অভিযানের বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ড্রেনের ভেতর পড়ে থাকা অবস্থায় শটগানটি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্রটি সাধারণত পুলিশ বাহিনী ব্যবহার করে থাকে। তবে এটি আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত কোনো অস্ত্র কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।

ওসি আরও জানান, অস্ত্র উদ্ধারের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরিসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...