বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন

মানিক পশারীর দাফনে বাধা, বরগুনায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পিএম
মানিক পশারীর দাফনে বাধা, বরগুনায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা।

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বরগুনা জেলা প্রেস ক্লাব চত্বরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বরগুনা জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মো. ইউসুফ আলী মৃধার সভাপতিত্বে এতে বক্তব্য দেন জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক এ জেড এম সালেহ ফারুক, বীর মুক্তিযোদ্ধা সুখরঞ্জন শীল, মো. হাবিবুর রহমান, মো. আবু হানিফ, জাহাঙ্গীর আলম, মো. মজিবর শরীফ, নজির আহমেদ ও হারুন অর রশিদ শিকদার প্রমুখ।

বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়েই অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। অথচ একজন বীর মুক্তিযোদ্ধার শেষ বিদায়ের সময় জানাজা, দাফন ও রাষ্ট্রীয় সম্মাননা নিয়ে বাধা সৃষ্টির ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ ধরনের কর্মকাণ্ড মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি চরম অসম্মান।

তারা আরও বলেন, মুক্তিযোদ্ধাদের কোনো রাজনৈতিক পরিচয়ে সীমাবদ্ধ করে দেখার সুযোগ নেই। তারা দেশের সম্পদ ও জাতির গর্ব। রাজনৈতিক মতপার্থক্য কিংবা ব্যক্তিগত বিরোধের কারণে তাদের প্রাপ্য সম্মান ক্ষুণ্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...