বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগে ৩ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৭ এএম
শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগে ৩ নেতা আটক

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলনে উসকানি দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে ঢাকার আশুলিয়া থেকে তিন শ্রমিক নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শামীম (৪৮), জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক মো. আ. হালিম (৩৭) এবং বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মনসুর আলী (৪৬)।

ঘটনার বিবরণ দিয়ে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি সাইদুল ইসলাম জানান, চলমান শ্রমিক আন্দোলনে পেছন থেকে উসকানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এর অংশ হিসেবে জিরাবো এলাকা থেকে শামীমকে এবং বসুন্ধরা সোনিয়া মার্কেট এলাকা থেকে হালিম ও মনসুরকে হেফাজতে নেওয়া হয়।

পুলিশ কর্মকর্তা আরও জানান, আটক শ্রমিক নেতাদের আশুলিয়া থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে। সেখানে হস্তান্তরের পর তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...