বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আইসিসির শাস্তি মাথায় নিয়েই খেলছে ভারত‘দেওয়ান গাজীর কিসসা’র নতুন মঞ্চায়ন নিয়ে দুই নাট্যদলের দ্বন্দ্বনানিকে ফোনে না পেয়ে নিরাপত্তাকর্মীকে ফোন, ফ্ল্যাটে মিলল হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহচাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিসংযোগপিরোজপুরে আ.লীগ নেতা খালেক ও যুবলীগ নেতা অভির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটছাত্রলীগের নেতা-কর্মীদের হল ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম বেরোবি ছাত্রদলেরমিত্রদের অন্ধকারে রেখে নেতানিয়াহুর সঙ্গে ম্যারাথন বৈঠক বেনেতের, ফের সরকার গঠনের পথে বিবি!কর্মস্থলের দায়িত্বে ফাঁকি দিয়ে বেতন নেওয়া কি জায়েজশীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রিঅভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে মধ্যরাতে হেফাজতে নিল ডিবি
বিজ্ঞাপন

গাজীপুরে যান চলাচল স্বাভাবিক, কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৯:২৪ এএম
গাজীপুরে যান চলাচল স্বাভাবিক, কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

গাজীপুর শিল্পাঞ্চলে বেতন বাড়ানোর দাবিতে চলমান শ্রমিক বিক্ষোভে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি ও আনসার মোতায়েন করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত গাজীপুরের কোথাও শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল স্বাভাবিক থাকার খবর পাওয়া গেছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আজ বুধবার ১ প্লাটুন বিজিবি বাড়িয়ে বিজিবির ১২ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে, পাশাপাশি ৮ প্লাটুন এসআরবি ও ৫ প্লাটুন আনসার মোতায়েন করা হয়েছে। বিজিবি, এসআরবি ও আনসারের সমন্বয়ে ২৫ প্লাটুন আজ গাজীপুর শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করবে। এদের নেতৃত্বে ২৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। গত সোমবার (২ নভেম্বর) ২১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১০ প্লাটুন বিজিবি কাজ করলেও মঙ্গলবার তা বাড়িয়ে ২৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ১১ প্লাটুন বিজিবি নিয়োগ দেওয়া হয়েছিল।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...