বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন

প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইলে ব্যবহার না করার অনুরোধ

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পিএম
প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইলে ব্যবহার না করার অনুরোধ

এ বিষয়ে ওই বার্তায় সবার আন্তরিক সহযোগিতা, সচেতনতা ও দায়িত্বশীল আচরণ কামনা করা হয়েছে।

এ বিষয়ে নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. আব্দুল্লাহ আল বেরুনী সৈকত বলেন, আমিও এমন একটি বার্তা পেয়েছি। প্রতিমন্ত্রীর এমন উদ্যোগ ইতিবাচক চিন্তার বহিঃপ্রকাশ। সামনে স্থানীয় সরকার নির্বাচন।

Sohel-screen

কেউ কেউ প্রতিমন্ত্রীর সঙ্গে ছবি তুলে তা প্রোফাইল ফটো হিসেবে ব্যবহার করে নিজ নিজ এলাকায় নিজেকে প্রভাবশালী হিসেবে উপস্থাপনের চেষ্টা করতে পারেন। বা অন্যকোনো সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারেন। মনে হয় এ ধরনের প্রবণতা রোধে প্রতিমন্ত্রীর এমন সৃজনশীল উদ্যোগ। তিনি বলেন, এই উদ্যেগকে আমি শ্রদ্ধা জানাই।

স্বরূপকাঠি পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. মইনুল হাসান বলেন, ‘প্রতিমন্ত্রী মহোদয়ের এমন বার্তার বিষয়টি আমরা জেনেছি। তার ছবি ব্যবহার করে কেউ কেউ অসৎ সুবিধা নিতে পারে। এটি একটি ভালো সিদ্ধান্ত। এতে আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি হয়েছি।’

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...