বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ, আটকা পড়েছেন দেড় হাজার পর্যটকমেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণআসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমা
বিজ্ঞাপন

বিশ্বকাপ ফাইনালে মারামারির ঘটনায় শাস্তি কমল আর্জেন্টাইন ফুটবলারের

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ০১:১১ পিএম
বিশ্বকাপ ফাইনালে মারামারির ঘটনায় শাস্তি কমল আর্জেন্টাইন ফুটবলারের

মারামারির সময় এরিক গার্সিয়াকে ধাক্কা ও আঘাত করেন পারেদেস। একই সময় গাভির সঙ্গেও সংঘর্ষে জড়ান এই আর্জেন্টাইন। এসব ঘটনায় পারেদেসের ১০ ম্যাচের নিষেধাজ্ঞা ও ৯০ হাজার ডলার জরিমানা বহাল রেখেছে ফিফার আপিল কমিটি।

এ ছাড়া বৈষম্যমূলক স্লোগানের ঘটনায় ফিফার শৃঙ্খলা কমিটির দেওয়া ৩ লাখ ২১ হাজার ডলারের জরিমানাও বহাল রয়েছে।

এএফএ জানিয়েছে, পারেদেসের শাস্তি এবং বর্ণবাদী স্লোগানের জরিমানার বিরুদ্ধে ক্রীড়া সালিশি আদালতে আপিল করবে তারা। এ জন্য প্রথমে ফিফার সিদ্ধান্তের বিস্তারিত ব্যাখ্যা চাইবে সংস্থাটি। এএফএর মতে, আপিলের পক্ষে তাদের কাছে যথেষ্ট তথ্যগত ও আইনি যুক্তি রয়েছে।

আগের ফিফা আন্তর্জাতিক বিরতিতেই নিষেধাজ্ঞার ম্যাচগুলো কাটিয়ে উঠেছেন থিয়াগো আলমাদা ও রবার্তো আয়ালা। আলমাদাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা ও ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছিল। অন্যদিকে, দানি ওলমোকে ঘুষি মারার ঘটনায় আয়ালাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা ও ৩০ হাজার ডলার জরিমানা করা হয়।

নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ১৩ নভেম্বর বুয়েনস এইরেসে উরুগুয়ের বিপক্ষে খেলতে নামবে তারা। এরপর ১৭ নভেম্বর কর্দোবায় কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে সাবেক চ্যাম্পিয়নরা।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...