আরও বড় কর, আরও বড় কর, হৃদয়কে বলেছিলেন মুশফিক

গতকাল ডাবল সেঞ্চুরি করে শূন্যে হাত ছোড়ার পর হৃদয় তাঁর ব্যাটের ওপর বসালেন হেলমেট। সিলেটের ঘাসে দিলেন সিজদা। শুধু ডাবল সেঞ্চুরি করেই থেমে থাকেননি। ২৪২ রান করে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস খেলার কীর্তিও নিজের করে নিলেন তিনি। নিজের রেকর্ড চোখের সামনে ভাঙতে দেখে মুশফিক নিজেকে সৌভাগ্যবান মনে করেন। ফেসবুকে গতকাল এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘মাশা আল্লাহ ভাই। কী অসাধারণ এক ইনিংস। ড্রেসিংরুমে বসে এই ইনিংসটি সরাসরি দেখার সৌভাগ্য আমার হয়েছে। মহান আল্লাহ তোমাকে আরও বেশি বেশি সাফল্য দান করুন। আমার আশা, ইনশা আল্লাহ, টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটা যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে এবং ম্যাচ জেতানো একটি ইনিংস হিসেবে বিবেচিত হবে। আলহামদুলিল্লাহ। তোমাকে রেকর্ড ভাঙতে দেখে অত্যন্ত গর্বিত। আন্তরিক অভিনন্দন ও স্যালুট, আমার ভাই।’
খেলাধুলা থেকে আরও পড়ুন

