ওয়ার্নারকে অস্ট্রেলিয়ার কেলেঙ্কারির আসল ঘটনা আগেই জানিয়েছিলেন খাজা

শুধু এই তিন ক্রিকেটার (ওয়ার্নার-ব্যানক্রফট-স্মিথ) নন, দল হিসেবেই অপরাধ স্বীকার করা উচিত বলে মনে করেন খাজা। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাবেক অজি বাঁহাতি ব্যাটার লিখেছেন, ‘এই তিন ব্যাটার ন্যায়বিচার পাওয়ার যোগ্য। আমি কারও দিকে আঙুল তুলিনি। এত বছর ধরে যে বিষয়টির সন্ধান করছি, এখনো সেটিই খুঁজছি। আমাদের সবার—আমিসহ একটি দল হিসেবে সম্মিলিতভাবে দায় স্বীকার করা উচিত, যাতে আমরা শেষ পর্যন্ত এই ঘটনা পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে পারি। জানেন কী? আবারও একই কাজ করতে হলে আমি এক মুহূর্তও দ্বিধা করব না।’
কেপটাউন টেস্টের বল টেম্পারিং কাণ্ডে ওয়ার্নার-ব্যানক্রফট-স্মিথরা সামাজিক মাধ্যমে ট্রলের শিকার তো হয়েছিলেনই। এমনকি তখন পুরো বিশ্বের সামনেই মাথা হেঁট হয়ে গিয়েছিল তাঁদের। খাজার আত্মজীবনী সবরে আট বছর আগে কী ঘটেছিল, তা উল্লেখ করা হয়েছে। আজ সামাজিক মাধ্যমে অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার বলেন, ‘আমি কাউকে বিপদে ফেলিনি। বর্তমানে যারা দলে আছে এবং দক্ষিণ আফ্রিকা সফরে যারা ছিল, তাদের মধ্যে আমিসহ অন্য কেউই ভুক্তভোগী নই। এই তিনজন আমাদের সবার হয়ে দায়ভার নিয়েছিল। তারাই আসলে ভুক্তভোগী। মানুষ তাদের প্রতারক বলেছে। দর্শকদের কাছ থেকে দুয়োধ্বনি শুনতে হয়েছে। প্রকাশ্যে চরম অপমানের শিকারও হয়েছে তারা।’

